শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড।

আন্তর্জাতিক ডেক্স: / ২২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ইংল্যান্ডের ইপসউইচের ৪৩ বছর বয়সী এক ব্যক্তি দুই কিশোরীর বিরুদ্ধে সংঘটিত ১৪টি পুরোনো (নন-রিসেন্ট) যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

পুলিশ জানায়, এসব অপরাধের বিষয়ে প্রথম অভিযোগ দায়ের করা হয় ২০১৮ সালে। অভিযোগের তদন্ত শেষে ইপসউইচের কুইন্সবেরি রোডের সাবেক বাসিন্দা মোহাম্মদ সাইয়িদ চার দিনের বিচার শেষে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জুরিবোর্ডের সংখ্যাগরিষ্ঠ রায়ে দোষী সাব্যস্ত হন।
তার বিরুদ্ধে প্রমাণিত অপরাধগুলোর মধ্যে রয়েছে চারটি ধর্ষণ, একটি ধর্ষণের চেষ্টা, ১৩ বছরের কম বয়সী শিশুর প্রতি দুটি যৌন নিপীড়ন, শিশুর সঙ্গে ছয়টি যৌন কার্যকলাপ এবং যৌনাঙ্গে অনুপ্রবেশের মাধ্যমে একটি যৌন নিপীড়নের ঘটনা।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অপরাধগুলো দুইজন ভুক্তভোগীর বিরুদ্ধে সংঘটিত হয়। অপরাধ সংঘটনের শুরুতে একজনের বয়স ছিল ১৩ বছরের নিচে এবং অন্যজনের বয়স ছিল ১৬ বছরের নিচে। এসব অপরাধ ২০১০-এর দশকের শুরুর দিকে সংঘটিত হয়। বর্তমানে দুই ভুক্তভোগীই প্রাপ্তবয়স্ক।
শুক্রবার (১০ এপ্রিল) ইপসউইচ ক্রাউন কোর্টে হাজির করা হলে আদালত মোহাম্মদ সাইয়িদকে মোট ২৩ বছরের বর্ধিত (Extended) সাজা প্রদান করেন। এর মধ্যে ২২ বছর কারাদণ্ড এবং কারামুক্তির পর অতিরিক্ত এক বছর লাইসেন্সের অধীনে তত্ত্বাবধানে থাকতে হবে।
আদালত জানান, বর্ধিত সাজা (Extended Sentence) গুরুতর সহিংস বা যৌন অপরাধে দোষী ব্যক্তিদের ক্ষেত্রে প্রদান করা হয়, যেখানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কারামুক্তির পরও নির্দিষ্ট সময় সরকারি তত্ত্বাবধানের প্রয়োজন হয়।
এ ছাড়া আদালত মোহাম্মদ সাইয়িদকে আজীবনের জন্য যৌন অপরাধীদের নিবন্ধনে (Sex Offenders Register) নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাজ্যের পুলিশের ওয়েব লিংক::

https://www.suffolk.police.uk/news/suffolk/news/news/2026/april/man-jailed-for-multiple-sexual-assault-offences-against-children/?fbclid=IwdGRjcATSTKljbGNrBNJMN2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHtnAUctuGLlbkNgvYjUt67ABbwF92ITsRC1leVYlOmoSAyTmIILSH0Lk603S_aem_yIeuRx7RULnIKKkoihRaag


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর