মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

নাটোরের নলডাঙ্গার একটি ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড, একজনের আটকাদেশ

নাটোর প্রতিনিধি : / ৩২৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নাটোরের নলডাঙ্গার একটি ধর্ষণ মামলায় মিঠন মন্ডল (২৩) ও আশরাফুল ইসলাম (২৩) নামের দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ছাব্বির হোসেন (১৮) নামের একজনকে ১০ বছর আটকাদেশ দিয়েছে আদালত। আজ ১৪ মার্চ বৃহ¯পতিবার বেলা এগারোটার দিকে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম। সেই সঙ্গে রায়ে মিঠুন আলীকে ৫০ হাজার আশরাফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত মিঠুন আলী নলডাঙ্গা উপজেলার মমিনপুর গ্রামের সলেমান মন্ডলের ছেলে, আশরাফুল ইসলাম একই এলাকার আব্দুল জলিলের ছেলে এবং সাব্বির হোসেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

নাটোর জজ কোর্টের পিপি আনিসুর রহমান জানান, ২০২১ সালের ৩১ মে মামলার বাদিনি ভিকটিম দুপুরে বাড়ির পাশে মাঠে ছাগল চরাতে যান। এ সময় কথা আছে বলে একই এলাকার মিঠুন আলী, আশরাফুল ইসলাম এবং সাব্বির তাকে পার্শ্ববর্তী আখ ক্ষেতের সামনে ডেকে নিয়ে যায়। সেখানে মিঠুন আলী তাকে জোর করে আখ ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় আশরাফুল ইসলাম এবং সাব্বির হোসেন তাকে ধর্ষণে সহযোগিতা করে। ধর্ষণের সময় চিৎকার দিলে লোকজন এগিয়ে আসলে মিঠুন, আশরাফুল এবং সাব্বির পালিয়ে যায়। পরের দিন নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে ভিকটিম নিজে বাদী হয়ে মিঠুন এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবং তাকে সহযোগিতার জন্য আশরাফুল এবং সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ আদালত ৩ আসামির উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আদায়কৃত ৭০ হাজার টাকা ভিকটিম কে প্রদানের নির্দেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর