মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

নানা আয়োজনে কাজিপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪


“হ্যাঁ!আমরা যক্ষা নির্মূল করতে পারি”এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব যক্ষা দিবস ২০২৪ পালিত হয়েছে।২৪ মার্চ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাক্তার মোমেনা পারভীন পারুলের নেতৃত্বে হাসপাতাল চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল গেট ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারবৃন্দ,স্বাস্থ্য পরিদর্শক, স্যানেটারি ইন্সপেক্টর, নার্স,মিড ওয়াইফ নার্স, কমিউনিটি ক্লিনিকের সিএসসিপিগণ।পরে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার জাকারিয়া খান আরিফ, মেডিক্যাল অফিসার ডাক্তার কামরুল হাসান, সুলতানা রাবেয়া, সেনেটারী ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি।বক্তারা এ সময় যক্ষ্মা রোগের চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করার কথা উল্লেখ করেন।উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল বলেন, “যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগটি নির্মূলে দিবসটি পালিত হয়ে আসছে।আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুস্থতার বিকল্প নেই। নিজের পরিবারের স্বাস্থ্য সচেতন হোন। সামাজিক দায়িত্ব ও কর্তব্যে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি ।


এসময় উপস্থিত ছিলেন ডাক্তার, নার্স এবং বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি,হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর