বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টি নামাবে উত্তর সিটি

অনলাইন ডেস্ক: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন চার লাখ লিটার পানি দিয়ে কৃত্রিম বৃষ্টি নামাবে উত্তর সিটি করপোরেশন।

শনিবার আগারগাঁওয়ে পানি ছেটানোর এমন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছেটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল চার পর্যন্ত এই ধরনের ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছেটানো হবে। পর্যায়ক্রমে পার্কগুলোতেও ছেটানো হবে।

মেয়র জানান, উত্তরের ওয়ার্ডগুলোতে প্রতিদিন তিনটি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। এসময় প্রতিটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধও জানান তিনি।

অবৈধভাবে জলাধার ও খেলার মাঠ যাতে কেউ দখল করতে না পারে সে জন্যও সবার কাছে আহবান জানান মেয়র আতিক।

হিট অফিসার প্রসঙ্গে মেয়র বলেন, সিটি করপোরেশন থেকে একটি টাকাও বেতন নিচ্ছে না হিট অফিসার। তার জন্য সিটি করপোরেশন অফিসে কোনো চেয়ারও নেই।

মেয়র বলেন, হিট অফিসার নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) মাধ্যমে। সারা বিশ্বে সাত জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমাদের শুধু পরামর্শ দেবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর