রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

উল্লাপাড়ার চাঞ্চল্যকর পূর্ণিমা রানী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

২০০১ সালে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলী (৬০) কে  গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে।
উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার অমৃত সুত্রধর বুধবার সকালে  গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিম পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।
তিনি আরও জানান, মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা জন্য পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। গ্রেফতার হওয়া ইয়াছিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতার করে বুধবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর