মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বেলকুচিতে এমপির এপিএস বাহিনীর মারধরে পৌর মেয়র আহত

নিজস্ব প্রতিবেদক: / ৩০৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী (এপিএস) সেলিম সরকার ও সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফের নেতৃত্বে হামলা ও মারধরে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও স্থানীয় এক সাংবাদিকসহ আরো ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, বেলকুচি আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে রাজশাহী থেকে অডিট এসেছিল। ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুবাদে তিনিও সেখানে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে তিন বছর বয়সী ছোট ছেলেকে কোলে নিয়ে একটি মোটরসাইকেলে স্কুল থেকে বের হচ্ছিলেন তিনি। গেটে পৌছার আগেই এমপির এপিএস সেলিম আহমেদ পিস্তল ঠেকিয়ে তাঁর গতিরোধ করে। এরপরই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, কাউন্সিলর শিপন ও হাফিজুলের নেতৃত্বে ৫০/৬০জনের একদল ঘটনাস্থলে পৌছে মারধর শুরু করে।

মেয়র আরো বলেন, মারধরে তাঁর চোখের বামপাশে ফেটে যায় এবং তার সাথে থাকা নাবিল ও সাব্বির নামে আরো দুইজন আহত হন। এ ঘটনার ছবি তুলতে গেলে মুসা নামে স্থানীয় এক সাংবাদিককেও মারধর করা হয়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে জানানো হয়েছে। রাজনৈতিক পুর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবী করেন পৌর মেয়র।

এ বিষয়ে এমপির এপিএস সেলিম সরকার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠায় রাজশাহী থেকে তদন্ত টিম এসেছিল। ওই সময় স্কুলের অভিভাবকরা লিখিতভাবে তাদের মতামত তদন্ত কমিটির কাছে দেন। লিখিত মতামত মেয়রের বিরুদ্ধে যাওয়ায় মেয়র ও তার সাথে থাকা লোকজনের সাথে স্কুলের অভিভাবকসহ আশপাশের লোকজনের সাথে তর্কাতর্কির একপর্যায়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনার সাথে আমি বা আমার কোন লোকজন জড়িত নই।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, এমপির এপিএস সেলিম ও সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী এবং পৌর মেয়র রেজার মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারধরে পৌর মেয়র রেজা আহত হলেও তিনি থানায় কোন লিখিত অভিযোগ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর