বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

হত্যার কারণ জানতে তদন্ত চলছে; হারুন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের কারণ জানতে নিবিরভাবে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় নিহতের মেয়ে থানায় মামলা করবেন। আমাদের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছে।

বুধবার (২২ মে ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হারুন বলেন, নিহত এমপির মেয়ে আমাদের কাছে এসেছেন। তার বাবা বাসা থেকে বের হয়ে গেলেন। এরপর আর পাওয়া যায় নি। সে খানে কি ঘটেছে এই ঘটনায় একটি মামলা দায়ের করার জন্য এসেছেন। মামলা কি ভাবে কোথায় করবেন। তার বাবা সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। আমরা তাকে বলেছি শেরে বাংলা নগর থানায় মামলা করতে। মামলা করতে আমাদের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছে। মামলাটি আজকের মধ্যেই হবে।

তিনি আরও বলেন, এই ঘটনাটি মর্মান্তিক। তিনি একজন ঝিনাইদহ কালিগঞ্জ এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি। তার এলাকার সাধারণ মানুষ স্তম্ভিব। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। তিনি তিন বারের সংসদ সদস্য। এ রকম নিষ্ঠুর হত্যাকান্ড। এটা মনে করেই আমরা তদন্তকারী কর্মকর্তারা কাজ করছে।

নিবিরভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। কয়েকজন আমাদের কাছে আছে তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা সব কিছু বলতে পারছি না।

একজন সংসদ সদস্যাকে যে ভাবে বাংলাদেশি অপরাধিরা নিঃসংস্বভাবে হত্যা করেছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনবো। বিচারের মুখোমুখি আনবো। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাচ্ছি না।

বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে জানা গেছে কি না এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আসলে এটা কি কারণে ঘটেছে। জানতে আমাদের তদন্ত চলছে। এটা পারিবারিক নাকি অার্থিক অথবা এলাকায় কোনো দূর্র্বত্তদের দমন করার কারণে এমন ঘটনা ঘটেছে কি না। সব কিছু আমরা তদন্তের আনবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর