মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ইডির তলবে হাজিরা দেবেন কি? যা বললেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়-ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে আবার অন্য মামলায় ইডি তলব করল তাকে। জানা গেছে, আগামী ৫ জুন তাকে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে।

ঋতুপর্ণা সেনগুপ্ত এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আছেন। গণমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।”
অভিনেত্রী আরও জানান জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার দু’একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনও দিন কিছুই হয়নি। তিনি বললেন, “সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী, যিনি সারাজীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”

ঋতুপর্ণা নিশ্চিত, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ইডির ডাকে যাবেন কি? প্রশ্ন শুনে বললেন, “আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।”

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠদের ইতোমধ্যেই গ্রেফতার করেছে ইডি। রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর