মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই দাখিল করা যাবে আয়কর রিটার্ন

অনলাইন ডেস্ক: / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪

যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেননি, তারা জরিমানা ছাড়াই আগামী ৩০ জুনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। প্রথম বারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, কেবলমাত্র তারাই জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, ব্যক্তি পর্যায়ে যিনি আগে কখনো রিটার্ন দাখিল করেননি, তার জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ ঐ সময়ের মধ্যে যে কোনো দিন রিটার্ন দাখিল করা যাবে। আয়কর পরিপত্রে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা রাখা হয়েছে। তবে এবার ৪৪ ধরনের সেবা নিতে করদাতাকে প্রাপ্তিস্বীকারপত্র দেখাতে হবে। দেশে কোটির ওপর টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে এখন পর্যন্ত ৪০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
চলতি বছরের ৩১ জানুয়ারি নিয়মিত করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়েছে। এরপর যারা টিআইএন নিয়েছেন, এমন নতুন করদাতাও ৩০ জুনের মধ্যে রিটার্ন দিতে পারবেন। এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমার সুযোগ নিয়ে অনেক নতুন করদাতা রিটার্ন জমা দিচ্ছেন। সাধারণত প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় নির্ধারণ করা থাকে। নির্দিষ্ট সময়ে দাখিল করতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে দুই শতাংশ হারে জরিমানা দিতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর