রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

নাটোরের লালপুরে পদ্মার চরে আবারও দেখা মিলল রাসেলস ভাইপার

নাটোর প্রতিনিধি: / ২০০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪

নাটোরের লালপুরে পদ্মার চরে আবারও প্রাণঘাতী বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে।রোববার (২৩ জুন) সকালে মহোরকয়া চরে ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপারের ৩টি বাচ্চা দেখতে পান কৃষকরা।

কৃষক জিল্লুর জানান, রোববার সকালে তার নাতিসহ কৃষকরা পদ্মার চরে ঘাস কাটতে যায়। এসময় নদীর ধারে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের ৩টি বাচ্চা দেখতে পান কৃষকরা। এসময় তার নাতি কাজল ২টি সাপ জীবিত অবস্থায় ধরলেও আরেকটি সাপ মেরে ফেলেন কৃষকরা। জীবিত রাসেলস ভাইপার দেখতে মহোরকয়া গ্রামে ভিড় করেন এলাকাবাসী।কৃষক আবুল কালাম বলেন, যেভাবে পদ্মার চরে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে তাতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চরের উৎপাদিত ফসল তুলতে ভয় পাচ্ছেন তারা।

উল্লেখ্য , শনিবার (২২ জুন) দুপুরে পদ্মার নসাড়া চরে ৪টি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারে সেখানকার কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর