শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ

নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের কৃতী সন্তান মোঃ সাব্বির আহমেদ  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (NYPD) যোগদান করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তিনি উপজেলার বাগিচাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব এর  ছেলে।

দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় ও যোগ্যতার স্বাক্ষর রেখে সাব্বির আহমেদ  আমেরিকার অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পুলিশ বাহিনীতে যোগদানের গৌরব অর্জন করেন। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

 

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই সাব্বির আহমেদ  ছিলেন মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবাজ। পড়াশোনার পাশাপাশি তিনি নিজের লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করে গেছেন। সেই প্রচেষ্টার ফলস্বরূপ আজ তিনি নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

সাব্বির আহমেদ এর বাবা মোঃ আব্দুল মোতালেব এর  ছেলের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ছোটবেলা থেকেই সে বড় কিছু করার স্বপ্ন দেখত। আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

 

এদিকে সাব্বিরের এই সাফল্যে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদান নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। তার এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 

আমেরিকার নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদানের মাধ্যমে সাব্বির শুধু তার পরিবারের নয়, পুরো নালিতাবাড়ী ও শেরপুর জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর