শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি

নিউজ রুমঃ / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬

তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনিছ প্রধানসহ চার রাজনৈতিক নেতাকর্মীকে একটি মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আজ এক যৌথ বিবৃতিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

জেলহাজতে প্রেরিত অন্য নেতাকর্মীরা হলেন— তাড়াশ পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী মিনহাজুর রহমান শুভ, তাড়াশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ ছোটন আহমেদ।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক একটি মামলায় নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা মামলার আশ্রয় নিয়ে নেতাকর্মীদের হয়রানি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। এমন কর্মকাণ্ড রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে।

বিবৃতির শেষাংশে নেতৃবৃন্দ অন্যায়ের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং অবিলম্বে এই “মিথ্যা মামলা” প্রত্যাহারসহ আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর