শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন আগামীর নিরাপদ বাংলাদেশ ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার কি হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। “নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে,,  সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী। দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা।

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকার টোল আদায়

রিপোর্টারের নাম / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬শটি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। শুধু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা ৪টি মোটরসাইকেলের লেন ও ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬শ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর