বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সিরাজগঞ্জে ৩,৪৭০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক: / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪

অভিনব কায়দায় চালবাহী ট্রাকের মধ্যে ৩,৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা। শনিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জ সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত ৩টি মোবাইল, ৫টি সিম, নগত ৭,৮৭৫ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়। আটককৃরা হলেন, জয়পুর হাট জেলার পাচবিবি থানার পুর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত কফিল উদ্দিন এর ছেলে মোঃ শাহীন খান ও মোঃ হারেজ উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান।

র‌্যাব-১২র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জয়পুর হাট থেকে ঢাকা গামী একটি ট্রাক যোগে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইঞ্জেকশন বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২ একটি আভিযানিক দল মহাসকে চেক পোস্ট বসিয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকাবেলতলা এলাকায় বিবাহিত একটি চালবাহী ট্রাক হতে লুকানো অবস্থায় ৩,৪৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং আসামীদের আটক করা হয়। এসময় ৩টি মোবাইল, ৫টি সিম, নগত ৭,৮৭৫ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর