সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বাবরের উইকেটকে স্বপ্নের মতো বলছেন শরিফুল

অনলাইন ডেস্ক: / ২২২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমের উইকেটকে স্বপ্নের মতো বলছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

লাহোরে এক সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, বাবরের উইকেট শিকার আমার কাছে স্বপ্নের মতো হবে। পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে উদগ্রীব থাকবে পুরো দল।
আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন শরিফুল।

পাকিস্তান সিরিজের জন্য দল কঠোর পরিশ্রম করছে বলে জানান তিনি। শরিফুল বলেন, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিচ্ছি আমরা। সবকিছুর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় দল পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে।’

পাকিস্তান দলের সেরা ব্যাটারের তকমটা ইতোমধ্যে পেয়েছেন বাবর। তাই বাবরের উইকেট পাওয়াকে স্বপ্নের মতো মনে করেন শরিফুল। তিনি বলেন, ‘আমার কাছে বাবর আজমের উইকেট স্বপ্নের মতো। আমি তার উইকেট পেলে খুব খুশি হব। আমি তার সাথে সর্বশেষ এলপিএল খেলেছি। তিনি খুবই ভালো মানুষ। আমাদের তাকে দ্রুত ফেরাতে হবে।’

পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ নিয়ে শরিফুল আরও বলেন, ‘পাকিস্তান দলে বিশ্বমানের ব্যাটার আছে। আমাদেরও ভালো বোলিং অ্যাটাক আছে। তাদের সাথে আমাদের লড়াই করতে হবে। কিন্তু এটা তাদের ঘরের মাঠ হওয়ায়, আমাদের জন্য কাজটা কঠিন হবে।’

পাকিস্তানে সংবাদমাধ্যমের খবর, রাওয়ালপিন্ডির উইকেটে ঘাস থাকবে। যা পেস সহায়ক হবে। পেস সহায়ক উইকেটে সেরাটা দিতে চান শরিফুল। তিনি জানান, ‘আমি এখনও রাউয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, কিছু ঘাস থাকবে উইকেটে। উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট থাকাটা সব পেসারই পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো ব্যাপার।’

প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হওয়ার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর