মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ফেনী ও কুমিল্লায় ত্রাণ বিতরণ করলেন উপদেষ্টা এম সাখাওয়াত

রিপোর্টারের নাম / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ফেনী ও কুমিল্লা জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

রোববার (২৫ আগস্ট) ফেনী জেলার মহীপাল সেনাক্যাম্প এবং কুমিল্লার আলেখাচরে এই ত্রাণ বিতরণ করেন তিনি।

এম সাখাওয়াত বলেন, ফেনী ও কুমিল্লায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে। বন্যা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বন্যা নিয়ন্ত্রণে ও বন্যার্তদের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করছে।

এসময় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার,কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান,পুলিশ সুপার সাইদুল ইসলাম,এইচ এন্ড এইচ ফাউন্ডেশন এর সভাপতি এম সাফাক হোসেন, মহীপাল সেনাক্যাম্পের বিগ্রে. জেনারেল শামসুল আরেফিন,বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন,বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা এম সাখাওয়াত নিজ উদ্যোগ ও বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট এসোসিয়েশন এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, এস এস গ্রুপ, পিএসও, প্রাণ আরএফএল ও বিজিএমইএ এর সহায়তায় মোট প্রায় ৭,৭০০ পরিবারের ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিলো চাল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চিপস,মোমবাতি, লাইটার,চিড়ার মোয়া, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,ফিটকিরি ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর