সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

রিপোর্টারের নাম / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের মিরসরাই আসনের (চট্টগ্রাম-১) সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। দলে সর্বশেষ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষীয়ান এই নেতা।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গুনিয়া থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, খুলশী থানা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, বিআরডিবি রাঙ্গুনিয়া সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাহাবুবুল আলম, সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি হাসিনা জাফর, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য (হিসাব ও অর্থ) আকতার হোসেন শাকিল প্রমুখ।

বিবৃতিতে তারা বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি একজন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের শুভপুর ব্রিজসহ অসংখ্য অভিযান পরিচালিত হয়। তার মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারাল। তার মৃত্যু মুক্তিযুদ্ধের একজন উজ্জ্বল নক্ষত্রের পতন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হওয়ার নয়।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর