শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ

সাংবাদিক এম দিদারুল আলম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নে টানা বর্ষণে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদ। মানবিক সহমর্মিতার অংশ হিসেবে প্রতিটি পরিবারের হাতে বর্ষাকালীন উপহার হিসেবে এক বস্তা করে চাল তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় হযরত ইয়াসিন শাহ (রহ.) পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে এসব উপহার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং হলদিয়ার কৃতিসন্তান, কিউসি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জে এ এম ইকবাল হাসানের সার্বিক সহযোগিতা ও পরামর্শে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।উপহার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আদর্শ হলদিয়া ইউনিয়ন বিনির্মাণ’ বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় হয়। হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কিউসি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ করিম উদ্দিন রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী ও প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন। কে. এম. আজগর চৌধুরী ও জহির উদ্দিন শুভর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রেসিডিয়ান সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন মানিক এবং সহসভাপতি মাস্টার মোহাম্মদ হোসাইন।শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াছ। এছাড়া বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী টিপু, তরুণ সমাজসেবক জামাল উদ্দিন তালুকদার এবং মঈনউদ্দিন বিপুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,আবুল হাশেম, মোহাম্মদ আকবর,মোহাম্মদ সাহাবু সিকদার, মোহাম্মদ ইকবাল, আবুল বশর, মহিউদ্দিন, জসিম উদ্দিন, জয়নাল কনট্রাক্টর, মোহাম্মদ রহিম, শফিউল আলম লেদু, মোহাম্মদ মমতাজ উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ খালেক, তাজুল ইসলাম, নন্না মিয়া, মোহাম্মদ ইয়াছিন সহ সমাজ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে পাকিস্তান জাতীয় পরিষদের পঞ্চম স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম ফজলুর কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, হযরত এয়াসিন শাহ (রহ.) পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর আলহাজ মোহাম্মদ আবদুল ওহহাব (বিএ, বিএড) এবং জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠান শেষে শতাধিক অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের হাতে বর্ষাকালীন উপহার হিসেবে চাল বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত হলে দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর