মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

দ্রুত ডুবছে লক্ষ্মীপুর

অনলাইন ডেস্ক: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বন্যার ভয়াবহতায় মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে লক্ষ্মীপুরে প্রায় ৮ লাখ মানুষ। রয়েছে খাদ্য ও সুপেয় পানির অভাব। দুর্গত এলাকার বহু স্থানে ত্রাণও বিতরণ হয়নি এখনো। মানবেতর জীবনযাপন করছেন অনেকে। নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আশ্রয় কেন্দ্রগুলোতেও ঠাঁই নেই। গতকাল সকাল থেকে দিনভর বন্যাকবলিত এলাকা সদরের দিঘলী, বাঙাখা, দত্তপাড়া, উত্তর হামছাদি, টুমচর ও শাকচরে ঘুরে দেখা গেছে ভয়াবহ চিত্র। বর্তমানে মান্দারী দিঘলী সড়ক, দত্তপাড়া বটতলী সড়কের ৮০ ভাগ ডুবে গেছে। পানি বাড়ছে এক থেকে দুই ফুট। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলছেন, এখন পর্যন্ত জেলায় পানিবন্দি ৭ লাখ ২৫ হাজার মানুষ। এর মধ্যে ৩০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। সবার সমন্বিত প্রয়াসে বন্যা মোকাবিলা করতে হবে। ৭০০ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আরও ৩০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর