বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

মাজার ভাংচুর করায় চাকরিচ্যুত হলেন মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪



সিরাজগঞ্জের কাজিপুরে দলবল নিয়ে একটি মাজার ভাংচুর এবং মাজারের গায়ে পা দিয়ে আঘাত করায় করার অভিযোগে মসজিদের ইমামকে চাকরিচ্যুত করেছেন গ্রামবাসী। শনিবার উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালগ্রাম জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানী ফজরের নামাজ পড়াতে এলে মুসুল্লীরা তাকে চাকরীচ্যুত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে গোলাম রব্বানীর নেতৃত্বে পার্শ্ববর্তী বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজার ভাংচুরের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার শালগ্রাম তমিজউদ্দীনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানীর নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজারের গিয়ে তান্ডব চালায়। তারা হাতুড়ি, কোদাল, শাবল দিয়ে মাজারের সকল স্থাপনায় ব্যাপক ভাংচুর করে এবং মাজারের উপরে উঠে পা দিয়ে আঘাত করে। মুহুর্তেই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসীরা। মাজার ভাংচুর ও পা দিয়ে আঘাতের প্রতিবাদে শুক্রবার রাতে শালগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করেন ক্ষিপ্ত গ্রামবাসী। এ সময় কয়েকশ মানুষ তুমি কে আমি কে মুসলমান মুসলমান এমন শ্লোগান দেয়।

এ বিষয়ে শালগ্রাম জামে মসজিদের মুসুল্লী আজগর আলী ও আব্দুর রহমান বলেন, একজন একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের কবর কিভাবে পা দিয়ে আঘাত করে অসম্মান করতে পারে। গোলাম রব্বানী একজন মসজিদের ইমাম হয়েও দলবল নিয়ে মাজার ভেঙেছেন এবং পা দিয়ে আঘাত করেছেন। এমন ইমামের পেছনে আমরা নামাজ পড়বো না। শনিবার ফজরের নামাজ পড়াতে আসলে তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাজার ভাংচুরের কথা শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর