বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে-ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

রিপোর্টারের নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, পুরো বাজার এলাকায় ড্রেনের ওপর ভাসমান ব্যবসা বন্ধ, বাস স্টেশনভিত্তিক আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, দোকানের সামনে ফুটপাতে মালামাল বিক্রি বন্ধ, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা চালু, পুলিশি নজরদারি বৃদ্ধি এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা
১৭ জানুয়ারি শনিবার বিকেলে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের এক সভায় এসব দাবি উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম।

প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন প্রস্তাব, মতামত ও পরামর্শ উপস্থাপন করেন প্রেস ক্লাব সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু ও সাধারণ সদস্য গিয়াস উদ্দিন।

এতে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ, তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, অনলাইন প্রেস ক্লাবের অফিস স্থাপন এবং নতুন সদস্য ভর্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সদস্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রতিবেদন ও সুপারিশ প্রদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন ১/ হাফেজ তৈয়ব জালাল ২/ এম, আবু হেনা সাগর ও ৩/ নাছির উদ্দিন পিন্টু।

এছাড়া অফিসের সম্ভাব্য স্থান নির্বাচন ও নির্ধারণ কল্পে ৩ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১/ হাফেজ তৈয়ব জালাল ২/ শেফাইল উদ্দিন ও ৩/বশিরুজ্জামান।

অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উদযাপন, সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন, বার্ষিক আনন্দ ভ্রমণ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যবস্থাকরণ, পরিবেশ সুরক্ষায় কার্যকরি পদক্ষেপ গ্রহণ, বৃক্ষরোপণ অভিযান, দুর্যোগে মানবিক কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে। উন্নয়ন সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। পূর্ণ পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক এবং পেশাগত দায়িত্ব পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর