শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

দুর্গাপূজায় ইলিশ পাঠাতে ভারতের পক্ষ থেকে চিঠি

অনলাইন ডেস্ক: / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত। দেশটির ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিতও দেয়া হয়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ইলিশ রফতানিকারকরা। কারণ বাঙালিদের অত্যন্ত প্রিয় ও দুর্গাপূজায় অন্যতম চাহিদা এই ইলিশ মাছের জন্য ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে থাকে। গত কয়েক বছর ধরে চলমান এ সরবরাহে ভাঁটা পড়ায় বেশ বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।
তবে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তাই এবার ইলিশ ভারতে যাবে কিনা এ ব্যাপারেও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। ইতিমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

এদিকে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। বিশ্বের ইলিশ চাহিদার প্রায় ৭০ শতাংশ যোগানদাতা হিসেবে বাংলাদেশ এবার ভারতের আবদার পূরণ করবে কিনা? যদিও বা করে, তাহলে কতটা ইলিশ যাবে? সেই ইলিশের দাম কি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে? পূজার আগে যাবে নাকি তার দিনের কোনও পরিবর্তন হবে? এসব প্রশ্নের উত্তর মেলেনি।

তবে যদি বাংলাদেশ সরকার একেবারেই ইলিশ সরবরাহ না করে সে ক্ষেত্রে ভারতকে মিয়ানমার থেকে আমদানি করতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর