রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

নাটোরে স্কুল শিক্ষার্থী অপহরণ, গণধর্ষণ ও হত্যার দায়ে তিন যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার ষষ্ট শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ, গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুম করার দায়ে তিন যুববকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার নুর ইসলামের ছেলে সেলিম হোসেন, আলতাফ হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরিফ ও আরশেদ আলীর ছেলে মনির হোসেন।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলার জানান, এলাকার বখাটে বলে পরিচিত যুবক সেলিম হোসেন ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়তরত এক স্কুল শিক্ষার্থীকে প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসা সহ রাস্তা ঘাটে বিরক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। তাতে রাজী না হলে ২০১৬ সালের ২৯ মে সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থী জরুরী কাজে বাড়ী থেকে বের হলে সেলিম হোসেন ও তার সহযোগিরা শিক্ষার্থীকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে ঐ শিক্ষার্থীর পরিবার থেকে সেলিম হোসেন সহ অন্যান্যদের পরিবারের সদস্যদের জানালে তারা কোন সহযোগিতা না করে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ৪ জনের নাম সহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। পরে গ্রেফতারকৃতরা আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্র্তীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারসহ পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ ৮ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে অভিযুক্তদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক। এ সময় দন্ডপ্রাপ্তদের সকলকে ৬০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। সময় অভিযুক্তদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর