শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী

শেরপুরের ঝিনাইগাতীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী বিতরণ

মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএস) ও বাংলাদেশ ডক্টরস এসোসিয়েশন (ড্যাব)।

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দলী, দক্ষিণ কান্দলী, ছোট মালঝিকান্দা ও বিকালে নলকুড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় হাজার হাজার মানুষ পানিতে বন্দীদের মাঝে সংগঠনের পক্ষথেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন।

উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ডা: আব্দুস সেলিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: মেহবুব উল কাদির, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা: মো: রাকিবুজ্জামান, ও ড্যাব নেতা ডা: মাহফুজুর রহমান ও ডা: হিমেল উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, বিএনপি নেতা আব্দুল হান্নান, বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, আব্দুল মান্নান হিরা ও গোলাপ হোসেন প্রমুখও।

এ সময় সাবেক সংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বন্যার্তদের উদ্দেশ্যে বলেন বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অত্যাচারে আমরা পালিয়ে ছিলাম আপনাদের খোঁজ-খবর নিতে পারি নাই আপনারা বন্যায় খুব কষ্টে আছেন তারেক রহমানের নির্দেশে আমাদের সংগঠনের পক্ষ থেকে পানিতে বন্দীদের জন্যে সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি তা গ্রহণ করে দেশ নেত্রী খালেদা জিয়ার জন্যে দোয়া করবেন।

কর্মসূচিতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩-৮৮৫২৪৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর