রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সুনামগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ও ভিডিপির পরিচালক (আনসার-প্রশিক্ষণ)

স্টাফ রিপোর্টার / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। আড়ম্বরপূর্ণভাবে উৎসবটি পালন করছে সুনামগঞ্জের অধিবাসীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে কাজ করছে দেশের বৃহত্তম বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় ৪০০ টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা। আজ শুক্রবার মাঠ পর্যায়ে আনসার-ভিডিপি এর কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের আনসার-প্রশিক্ষণ শাখার সম্মানিত পরিচালক জনাব মো: জিয়াউর রহমান। তিনি সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার ০৮ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সাথে উৎসাহ-উদ্দীপনা এবং নির্বিঘ্নে পুজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ সহ মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সর্বদা সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন। আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম দেখে এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশংসা করায় পরিচালক মহোদয় সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপির সুযোগ্য জেলা কমান্ড্যান্ট জনাব রুবায়েত বিন সালাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ, সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মো: রকিবুল ইসলাম এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি স্ট্রাইকিং টিমসহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর