বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে কর্মস্থলে অনুপস্থিতির কারণে ক্ষমতা হারালেন দুই ইউপি চেয়ারম্যান

তাড়াশ সংবাদদাতা: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

তাড়াশ সংবাদদাতা:

সিরাজগঞ্জর তাড়াশে কর্মস্থলে দুই চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্ম ও মত্যু নিবন্ধন কার্যক্রম স্থবিরতা দেখা দেয়ায় ক্ষমতা হারালেন আওয়ামীলীগ সমর্থিত দুই ইউপি চেয়ারম্যান।

ক্ষমতা হারানো দুই চেয়ারম্যান হলেন উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের জ্ঞানেন্দ্রনাথ বসাক ও তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক।

গত ১৫ অক্টোবরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই দুই চেয়ারম্যানের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ক্ষমতা রহিত করেন। সেই সাথে উপজলা সমবায় কর্মকর্তা মােহাম্মদ আব্দুস সালাম জাকারিয়াকে তালম ইউনিয়ন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী জুয়েলকে দেশীগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রদান করা হয় ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখার ১৪ আগস্ট ২০২৪ তারিখের এক পত্রের আদেশ বলে উল্লিখিত কর্মকর্তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর