মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সিংড়ায় চেকপোস্ট পরিচালনা করে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৩জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক : / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাব-৫ সিপিএসসি রাজশাহী ও র‌্যাব -৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের যৌথ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের নিংগুইন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১২.৪০ মিনিটের দিকে গোপন সংবাদ এর ভিক্তিতে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন,
১।মোঃ ফারুক মিয়া (৩০) পিতা মোঃ সুরমান আলী,
২। মোঃ আকাশ আলী (২২) পিতা মোঃ সুজন মিয়া, উভয়ের সাং শ্রীফলতলা, থানা শাহাজাদ পুর, জেলা সিরাজগঞ্জ,
৩। মোঃ রানা মিয়া (২৫)পিতা মৃত হাসেম আলী,সাং ফুলগাছ,
থানা ও জেলা লালমনিরহাট।

এসময় তাদের কাছ হতে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা,
০১ টি কার্ভাড ভ্যান, ০৫টি মোবাইল, ০৮ টি সিম কার্ড ও নগদ ৫২ হাজার ১৭০ টাকাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,
তারা জব্দকৃত আলামত গাঁজা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্য নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয়বিক্রয় করে আসতেছিলো, তাহারা পেশাদার মাদকব্যবসায়ী। ১৯ অক্টোবর শনিবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আসমাউল হক বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর