শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

নাটোরে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় হাই-টেক পার্কের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে যশোরগামীর বাসের যাত্রীর কাছ থেকে ৩ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির নেতৃত্বে যৌথবাহিনীর নাটোর-বগুড়া মহাসড়কে রাত্রিকালীন ভ্রাম্যমান চেকপোস্ট বসানো হয়। অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে এ ভ্রাম্যমান চেকপোষ্ট স্থাপন করা হয়।

সেনাবাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার রবিউল গাড়ি চেকিং এ সিংড়া হয়ে যশোরগামী একটি বাস থেকে মো. হাবীল (৩২) নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি পরিমাণ গাজা জব্দ করে যৌথবাহিনী। আসামিকে গ্রেফতার করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন হয়েছে।

সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির জানান, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর