মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

তাড়াশে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খড় ছনের তৈরী কুঁড়ে ঘর

রিপোর্টারের নাম / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খড়-কুটো ছনের ছাঊনি দিয়ে তৈরি করা ঘর এখন অনেকটাই বিলুপ্তির পথে। এক সময়ে তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রাম গুলোতে বসবাসের প্রধান ঘর হিসেবে ব্যবহৃত হতো কুঁড়ে ঘর। গ্রামের সাধারণ নিম্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত কিংবা উচ্চ শ্রেণির মানুষেরাও ব্যবহার করতেন খড়-কুটো বা ছনের তৈরী ঘর গুলো। এক সময় গ্রামে সাধারণত কুঁড়ের ঘরের তুলনায় টিনের কিংবা ইটের ঘর তেমন খুঁজেয় পাওয়া যাচ্ছিলো না। খুবই কম ছিলো, কিন্তু আজ তা কালের আবর্তনে সম্পূর্ণ বিপরীত। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কুঁড়ে ঘর এখন চোখে পড়ে খুবই কম। শ্রমজীবী মানুষেরা ধান কাটার পর অবশিষ্ট অংশ দিয়ে নিপুন হস্তে তৈরি করতো এই কুঁড়ে ঘর। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য।

মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতির সাথে সাথে জীবন মানের ও উন্নয়ন সাধিত হয়েছে। আর তাই হারিয়ে যেতে বসেছে বাঙালিদের চিরচেনা ঐতিহ্যবাহী এই চিহ্নটি। হয়তো সেই দিন আর বেশি দূরে নয়, খড়ের ছাউনির ঘরের কথা মানুষের মন থেকে চিরতরে হারিয়ে যাবে। আগামী প্রজম্ম রূপ কথার গল্পে এই ঘরকে স্থান দিতে স্বাছন্দবোধ করবে।

আধুনিক সভ্যতায় মানুষ এখন পাকা-আধাপাকা বাড়ি তৈরিতে ব্যস্ত। কুঁড়ে ঘর হিসেবে ব্যবহার করছে টিনকে। তাড়াশে এখন আগের মতো খড়- কুটো ছনের কুঁড়ে ঘর দেখা যাচ্ছে না। ফলে গ্রাম থেকে ছনের ছাউনি কুঁড়ে ঘর ব্যবহার ক্রমশ বিলুপ্তির পথে।

দেশিগ্রাম ইউনিয়নের বাসিন্দা অমল চন্দ্র (৮৫) তার সাথে কথা বলে জানা যায়, গ্রামে খড়-কুটো ছনের কুঁড়ে ঘর তৈরির জন্য কিছু কারিগর ছিলেন। তাদের দৈনিক মজুরি ছিল ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। প্রথমে পুরাতন খড়-কুটো ছনের তুলে নেওয়া হতো। ঘরের নতুন নতুন বাশঁ লাগানো হতো পুরাতন বাশঁ তুলে। তারপর নতুন খড়-কুটো ছন উপরে তোলা হতো। এরপর আগার পাতলা অংশ কেটে সাজিয়ে কয়েকটি ধাপে ছাউনি বাঁধা হতো। তৈরি করা সে খড়-কুটো ছনের কুঁড়ে ঘরে বসবাস করা খুবই আরামদায়ক। ছনের ঘর গ্রীষ্মকালে ঠাণ্ডা ও শীতকালে গরম থাকে। ছনের ঘর তৈরি করার ঘরামি বা মিস্ত্রীর খুব কদর ছিলো বলে জানায়।

উপজেলার পৌর এলাকার মোঃ আমজাদ মোল্লা বলেন, এক সময় সর্বস্তরের থাকার জায়গার উৎসস্থল ছিলো খড়-কুটো কুঁড়ে ঘর। সময়ের পরিবর্তনে দালান কোঠার আড়ালে এখন নিষ্প্রভ খড়-কুটো কুঁড়ে ঘর। ঐতিহ্যের অংশকে আকঁড়ে ধরে রাখতে সকলের এগিয়ে আসতে হবে। খড় কুঠার ঘরের অস্তিত্ব টিকিয়ে রাখতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। তা না হলে একদিন কালের বিবর্তনে খড়-কুটো, ছনের ঘরগুলো জাদুঘরে ঠাঁই নেবে। ঐতিহ্যের অংশকে আকঁড়ে ধরে রাখতে সকলের এগিয়ে আসতে হবে। তবে আবার কেউবা পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখতে চাইলে খড়ের ও ছনের ছাউনির কুঁড়ে ঘর টিকিয়ে রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর