সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন,সাধারণ সম্পাদক রিটন ও সাংগঠনিক সম্পাদক মিলু

রিপোর্টারের নাম / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মাসুদ আলী পুলক , রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান (রিটন) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।শনিবার (১ নভেম্বর ২০২৫খ্রীঃ) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।দলীয় গঠনমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ করা হবে। কাউন্সিলের প্রায় তিন মাস পর এই নতুন কমিটি ঘোষণা করা হলো।ঘোষিত আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: নজরুল হুদা, সহ-সভাপতি: আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মোঃ আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী। যুগ্ম সাধারণ সম্পাদক, বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম মিলু। সদস্য, অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মোঃ মাইনুল আহসান (পান্না)।নবগঠিত এই কমিটি রাজশাহী মহানগরে দলের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতা- কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর