রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

ব্রিটিশ বিরোধী অন্যতম আন্দোলনকারী এম, সেরাজুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রপ‌থিক, কলকাতা থেকে প্রকাশিত লাঙ্গল পত্রিকার সহকারী সম্পাদক ও রাজনীতিবিদ এম সেরাজুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সেরাজুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে তাড়াশ প্রেস ক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সেরাজুল হক স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন (অবসর প্রাপ্ত) সরকারি কর্মকর্তা প্রাবন্ধিক ও গবেষক এম শামসুল আলম সেলিম।

অনুষ্ঠান উদ্বোধন করেন জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর। সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিঞা, প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সনাতন দাশ, এম আতিকুল ইসলাম বুলবুল, সেরাজুল হকের স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিউল হক বাবলু, সাহিত্যেক সৈয়দ সাইদুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর