মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম এর সঞ্চালনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম,কাংশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,কারিতাস কর্মকর্তা, ঝিনাইগাতী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুস্তম আলী,
এছাড়াও জয়িতাদের মধ্যে জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন, মোছাঃ আনুয়ারা বেগম , লতা নকরেক নিপা কোচ। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী নেত্রী, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা পর্যায়ে ২০২৪ সনে যে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয় এরা হলো অর্থ নৈতিক ভাবে সাফল্য অর্জন কারী মোছাঃ আনুয়ারা বেগম , শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী লতা নকরেক , সফল জননী হিসেবে নিয়তী রানী রায় , সমাজ উন্নয়নে অবদান কারী নিপা কোচ, নির্যাতিত হিসেবে পারভীন বেগম।

৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে নির্বাচিত করা হয়। সভায় নির্বাচিত জয়িতাদেরকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি ইউএনও আশরাফুল আলম রাসেল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও
৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলের মাঝে বিস্তারিত বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর