শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

গোয়াইনঘাট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বহিরাগত শ্রমিক দিয়ে বালু পাথর লুটের পাঁয়তারা

স্টাফ রিপোর্টার:: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় বিজিবি-পুলিশ সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ২৪ তারিখ সকাল ৮:০০ টা থেকে সন্ধ্যা ৫:৩০ টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, ওসি সরকার তোফায়েল আহমেদ , বিজিবি ক্যাম্প কমান্ডার জাভেদ সহ বিজিবির ৫০ সদস্যের টিম, সিলেট জেলা পুলিশ ও গোয়াইনঘাট থানার ২০ জন পুলিশ সদস্যের টিম উপস্থিত ছিলেন।

 

অভিযানে ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি নৌকা বিনষ্ট করে বালু নদীতে ফেলা হয়েছে। এছাড়া প্রায় ৮ শতাধিক নৌকার বালু নদীর পানিতে আনলোড করা হয়েছে। পাশাপাশি ৪৫ টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়েছে। জাফলং বল্লাঘাট, জুমপাড়, লাখেরপার, নয়াবস্তি, জাফলং ব্রীজ এলাকায় ০৫ টি (পাঁচ) টি পয়েন্টে নদী থেকে বালু উত্তোলন করে গাড়ি দিয়ে পরিবহন বন্ধ করে রড-সিমেন্টের পিলার দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে।

 

অভিযান কার্যক্রমে শ্রমজীবী জনগণের বক্তব্যে জানা যায় যে,ইসিএভুক্ত বালু-পাথর লুটপাট করার জন্য সুনামগঞ্জ,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী,টাঙ্গাইল এলাকা থেকে প্রায় দশ হাজারের অধিক শ্রমিককে জাফলংয়ে আনা হয়েছে। এ বিষয়টি বাংলাদেশের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং-তামাবিল এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার জানান,অভিযানের সময় জাফলংয়ে খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ১০ টি শ্রমিক ক্যাম্প অপসারণ করা হয়েছে। এসকল বহিরাগত শ্রমিকের সীমান্তবর্তী জাফলং এলাকায় দেশের বর্তমান পরিস্থিতিতে অবস্থান করাটা উদ্বেগজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর