মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জে বিজিবির হাতে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় আটক

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার:: / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, থ্রী পিস, পায়জামা, মকমল ও থান কাপড় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার পর নৌকা যোগে পাচার করার সময় সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক অভিযানে একটি স্টিল বডি নৌকাসহ এসব অবৈধ মালামাল আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত ভারতীয় কাপড়ের আনুমানিক মূল ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

 

আজ ১৬ ডিসেম্বর সোমবার সাড়ে ৫ টার সময় সুনামগঞ্জ সদরের পশ্চিম হাজীপাড়া এলাকায় সুরমা নদী থেকে এসব মালামাল আটক করে সুনামগঞ্জ-২৮ বিজিবি সদস্যরা।

 

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির সংবাদ’কে বলেন, ভারতীয় এসব অবৈধ পণ্য ভারত থেকে চোরাই পথে এনে পশ্চিম হাজীপাড়া এলাকায় সুরমা নদীতে নৌকা লোড করে পাচারের প্রস্তুতি নিচ্ছে চোরাকারবারিরা।

 

এমন একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইসমাইল রহমানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে স্টিল বডি নৌকাসহ এসব মালামাল আটক করে। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর