শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার

শেরপুরে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-৬

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত পরিচয়ে মারা গেছে আরো একজন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি চালক লোকমান হোসেন (৩৮) অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮),
তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি’ন চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যায। এসময় স্থানীয়রা
গুরুতর আহত অজ্ঞাত পরিচয়ে অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

 

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। ভেঙ্গেমুচড়ে যাওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর