মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার:: / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

২৯ ডিসেম্বর ২০২৪, রোববার রাজধানীর ঐতিহ্যবাহী ” দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ “-এর বার্ষিক পরীক্ষা ২০২৪- এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ডক্টর মোহাম্মদ জকরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুশতাক আহমদ।।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এম এম সহিদুজ্জামান এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ এ ডব্লিউ এম সাইফুজ্জামান এর উপস্থাপনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় ফলাফল প্রকাশ করার পর জুনিয়র ওয়ান শ্রেণি হতে নবম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি এই প্রতিষ্ঠানের ঐতিহ্য উল্লেখ করে একাডেমিক ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানের কলেজ শাখায় ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শিফট চালুর উদ্যোগ গ্রহন করা হবে। এক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মানিত শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সমন্বিত প্রয়াস কামনা করেন। তিনি আগামী সেশন থেকে পৃথক শিফটে ছাত্র ও ছাত্রী ভর্তির জন্য অভিভাবকদের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর