রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

শেরপুরের ঝিনাইগাতীতে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন মেলা আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দ আলী খান, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী প্রমুখ।

বক্তারা বলেন, এ বিজ্ঞান মেলা বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করার অপূর্ব সুযোগ এ মেলায় রয়েছে।এ সময় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ১০টি স্টলে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর