বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মাসিক/ পিরিয়ড চলাকালীন সময়ে শারিরীক, মানসিক প্রশান্তি ও বিশ্রামের জন্য কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভার্ড একশন এইড বাংলাদেশ এর সহায়তায় এল আর পি ৪৩, পিএসএপি এস.এফ.এস- পিএমটিএআর প্রকল্পের মাধ্যমে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন করেন মাননীয় সুনামগঞ্জ জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান, রবিউর রহমান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট, সুনামগঞ্জ, পিন্টু দাস প্রশাসনিক কর্মকর্তা, সুনামগঞ্জ।

 

এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক বৃন্দ প্রমুখ।

 

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম। ভার্ড- একশন এইড বাংলাদেশ কর্তৃক প্রদত্ত কিশোরীদের মাসিক/ পিরিয়ড চলাকালীন সময়ে ব্যবহার এবং তা সংরক্ষনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যেমন একটি আলমারি, লোহার খাট, তোষক, বালিশ, বেড সিট কভার, পর্দা, বাস্কেট, ফাস্ট এইড বক্স, ডিসমেন ৫০০ ট্যাবলেট, স্যানিটারী ন্যাপকিন, টয়লেট টিস্যু পেপার, আয়রন ট্যাবলেট, ফলিক এসিড, হ্যান্ড স্যানিটাইজার, রেজিস্টার খাতা, হারপিক, সাবান ও বদনা প্রভৃতি সুসজ্জিত রাখা আছে।

 

এছাড়াও, কিশোরী কর্ণার (Adolescent Girls Corner টিতে স্বাস্থ্য সচেতনতামুলক বিভিন্ন শ্লোগান লেখা রয়েছে। স্কুল চলাকালীন সময়ে প্রয়োজন হলে কিশোরীরা কিশোরী কর্ণার Adolescent Girls Corner) এ গিয়ে প্রয়োজনীয় সামগ্রী বাবহার ও বিশ্রাম করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর