সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

শহিদুল ইসলাম, সিলেট।

সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১ টায় দক্ষিন সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ৮ শতাধিক গরিব অসহায় মানুষে মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও চশমা, মেডিসিন বিতরণ করা হয়েছে এবং অপারেশনের জন্য ৬০ জনকে বাছাই করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এবং সভাপতিত্ব করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া)। অনুষ্ঠানটি যৌথ পরিচালনায় করেন সমাজকর্মী আব্দুল মোমিন, শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান। কুরআন তেলাওয়াত পাঠ করেন রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ ছালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
বিশিষ্ট যুক্তরাজ্য কমিউনিটি নেতা, চ্যানেল এস এর সম্মানিত চেয়ারম্যান আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য ও গান পরিবেশন করেন বিশিষ্ট সিলেটি জনপ্রিয় আঞ্চলিক সংগীত শিল্লী, চক্ষু বিশেষজ্ঞ, রেটিনা ও লেজার সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম (অচিনপুরী)।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বেঙ্গলী ওয়াকার্স এসোসিয়েশন, ক্যামডেন, উইকে এর সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী আব্দুল গফুর। হাজী আনোয়ার আলী একাডেমী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী মোঃ নুরুল ইসলাম। গ্রেটার সিলেট ইস্ট লন্ডন এর ট্রেজারার মোঃ আবুল মিয়া। আমেরিকা প্রবাসী ফখরুদ্দীন ফখর। আমেরিকা প্রবাসী দ্বারা মিয়া। গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিটিংবন ইসলামিক সেন্টার লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শহিদুর রহমান মাহমুদাবাদী।

আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ ব্যাংকের ম্যানেজার মোঃ আকুলাকুল মৌলা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মাহবুবুর রহমান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রুহুল আমিন চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডা. জিসান, ডা. আব্দুল মান্নান,ডা. মোফাজ্জল হোসেন, প্যারামেডিক্স বদরুল ইসলাম, কাউন্সিলর ফারজানা আক্তার, সহকারী মেহেদী হাসান, সহকারী রঞ্জিত, মাওলানা হুমায়ুন রশিদ জাহেদী, রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লী দেলোওয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান জামাল, যুবনেতা মিফতাউল কবির, যুবনেতা মোঃ আনোয়ার হোসেন উনু, শাহ মোহাম্মদ আব্দুল মুকিত, মঈনুল ইসলাম মঞ্জুর, মোগলাবাজার ইউনিয়ন জামাতের আমীর কামরানুল ইসলাম অপু, সাংবাদিক শেখ সাদিম মিয়া, মতিউর রহমান মতি, সাংবাদিক রাজন আহমেদ, সমাজকর্মী শাকিল মাহমুদ মঈন, শাহজাহান প্রমুখ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর