মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোবারকবাদ জানালেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ পৌর আহ্বায়ক নুর আলম সিদ্দিক

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আযহার পবিত্র উপলক্ষে দেশবাসীসহ ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক নুর আলম সিদ্দিক

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“কোরবানির মহান আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। এই ঈদ শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, বরং তা ত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন,
“ঈদুল আযহা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। এই দিনে ধনী-গরীব সকল মানুষ এক কাতারে দাঁড়ায় এবং পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে গড়ে ওঠে এক মানবিক সমাজ।”

হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“আদম সন্তানের কোনো কাজ আল্লাহর নিকট কোরবানির দিন পশু জবেহ করার চেয়ে অধিক প্রিয় নয়। কোরবানির পশু কিয়ামতের দিন শিং, খুর ও লোমসহ উপস্থিত হবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই তোমরা খুশি মনে কোরবানি করো।”
(তিরমিজি, হাদিস: ১৪৯৩)
নুর আলম সিদ্দিক বলেন
“কোরবানির প্রকৃত মর্মার্থ হলো আত্মত্যাগ। ব্যক্তি ও সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো এই উৎসবের মূল শিক্ষা। আমরা যেন সেই শিক্ষা অন্তরে ধারণ করি ও বাস্তবে প্রতিফলিত করি—এটাই হোক আমাদের ঈদের অঙ্গীকার।”

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিই। তাহলেই ঈদের আনন্দ হবে পরিপূর্ণ।”

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জন্য নিরাপদ ও আনন্দময় ঈদের শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর