বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

শেরপুরের নালিতাবাড়ী গাছের চারা বিতরণ কর্মসূচি ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও পৌরসভা এবং স্থানীয় বনবিভাগ যৌথ আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা তুলে দেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আনারুল কবরিসহ উপজেলা, পৌরসভা ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পৌরসভা, ১২টি ইউনিয়ন পরিষদ, ও বনবিভাগের প্রতিনিধিদের মাঝে ২৫ হাজার ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও একই দিন পৌরসভার সীমানা প্রাচীর ও পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর