মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে রাতভর পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও চারটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন চারটি ভারতীয় গরু জব্দ করেন বিজিবি সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
৩৯ বিজিবি, ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা রাতভর সীমান্ত এলাকায় পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা এসব ভারতীয় পণ্য ও গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা ভারতীয় কসমেটিকস সামগ্রীর সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা। এছাড়া চারটি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও গরুর সিজার মূল্য প্রায় ১৮ লাখ ১৬ হাজার ৩৬০ টাকা।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে এসব মালামাল নিলামে বিক্রি করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর