মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরগুনা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে জেলা বিএনপির অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, তরুণ ও উদ্যমী নেতা হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং প্রবীণ শিক্ষক নেতা ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনসহ দলীয় সব কর্মসূচি সফল করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, বরগুনা জেলার প্রতিটি উপজেলায় দলকে পুনর্গঠন, নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন—

“দীর্ঘদিন পর জেলা কমিটি ঘোষণায় আমতলীসহ জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আশা করি নবঘোষিত আহ্বায়ক কমিটি জেলার বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করবে। আমতলী উপজেলা বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও জেলা নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে আমরা মাঠে থাকব।”

অন্যদিকে আমতলী উপজেলা যুবদলের সদস্য সামসুল হক চৌকিদার বলেন—“যুবদল বিশ্বাস করে এই কমিটি বিএনপিকে নতুন দিক নির্দেশনা দেবে। আমরা চাই তরুণদের নেতৃত্বের সুযোগ তৈরি হোক এবং আন্দোলন-সংগ্রামে আমাদের মত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হোক। নতুন কমিটির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর