মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত

শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

‘প্রতিটি স্পন্দই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে শেরপুর জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য ‌র‌্যালির উদ্বোধন করেন শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে  রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত  আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডা. আহসান হাবীব হিমেল, ডা. মাহফুজুর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগ জনিত কারণে। সময়ের সাথে সাথে আপনার অভ্যাসের পরিবর্তন আনতে হবে। লিফটে নয়, সিঁড়ি দিয়ে উঠুন। গভীরভাবে একাগ্রচিত্তে শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করুন। ফল ও সবজির সাথে সুষম খাবারে মনোযোগ দিন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে সমস্যাগুলি আগে থেকেই ধরা পড়তে পারে। প্রতিদিন অন্ততঃপক্ষে ২৫ মিনিট হাঁটুন। ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য পরিহার করুন।

এ সময় উপস্থিত ছিলেন হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, ডা. আহসান হাবীব হিমেল, ডা, মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ  আ.জ.ম রেজাউল করিম, শেরপুর প্রেস ক্লাবের সহ সভাপতি শাহরিয়ার মিল্টন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ , অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, তপন সারওয়ার, আব্দুল হামিদ, নিউজ এডিশন সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন, হোসাইন আহম্মদ মোল্লা মামুন প্রমুখ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর