মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

রাউজানে শাহ্ এমদাদীয়ার উদ‍্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সাংবাদিক এম,দিদারুল আলম / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

আওলাদে রাসুল (স:) ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর প্রধান পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসৃচি অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া হলদিয়া দায়রা শাখা, উত্তর সর্তা শাখা, ইয়াছিন নগর শাখা, উত্তর হলদিয়া শাখা, ডাবুয়া শাখা ও দক্ষিণ ধর্মপুর শাখার যৌথ আয়োজনে ১লা নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপর ২টা পর্যন্ত হলদিয়া দায়রা প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও মাইজভান্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রায় ১০০ব‍্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং শতাধিক ব‍্যক্তিকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের কোষাধ‍্যক্ষ এম কামাল উদ্দিন। হলদিয়া দায়রা শাখার সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুচ মিয়া কোম্পানি, ফটিকছড়ি উপজেলা কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, উত্তর সর্তা শাখার সভাপতি আরফর রহমান, ইয়াছিন নগর শাখার সভাপতি নুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, হলদিয়া দায়রা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন, দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা নুরুল আলম চৌধুরী, দক্ষিণ ধর্মপুর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ওমর ফারুক বাবু, সৈয়দুল আলম, ডাবুয়া শাখার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আরিফুল ইসলাম, উত্তর হলদিয়া শাখার মোহাম্মদ লোকমান, মোহাম্মদ সাইফুল, হক কমিটি সর্তাকুল দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনসুর, মোহাম্মদ মুন্না, আব্দুল্লাহ আল রায়হান, মোহাম্মদ রাশেদ, আরব রহমান রাব্বী, ওমর ফারুক, মোহাম্মদ মুছা সহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর