বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

বরেণ্য রাজনীতিবিদ অধ্যক্ষ তৈয়ব আলীর নাগরিক স্মরণ সভায় বক্তারা

সাংবাদিক এম দিদারুল আলম / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

অধ্যক্ষ তৈয়ব আলী ছিলেন আদর্শ শিক্ষাবিদ ও নীতিনিষ্ঠ ইসলামী রাজনীতিবিদ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী (রহ.) এর নাগরিক স্মরণ সভা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে সম্প্রতি আমান বাজারস্থ একটি কমিউনিটি সেন্টার হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সভা প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ সালামত আলী। জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ ইসমাইল ও প্রস্তুুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, অধ্যক্ষ আল্লামা ছৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, স.উ.ম আব্দুস সামাদ, অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, আল্লামা শহিদুল্লাহ হাদি, এম সোলাইমান ফরিদ, মোজাফফর আহম্মদ মুজাদ্দেদী, অধ্যক্ষ বজল আহম্মদ, উপাধক্ষ আ.ত.ম লিয়াকত আলী, এনামুল হক ছিদ্দিকী, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজাহারী, আল্লামা সৈয়দ হারুনুর রশিদ, ছৈয়দ মাওলানা মুহাম্মদ জুন্নুরাইন, মাওলানা মুহাম্মদ আব্দুন নবী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, এডভোকেট ইকবাল হাসান, এডভোকেট মোক্তার আহম্মদ, অধ্যাপক মুহাম্মদ নঈম উদ্দিন, মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, অধ্যক্ষ ইলিয়াছ নুরি, অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, নুরুল আবছার রেজবী, জাহাঙ্গীর আলম সিকদার, মাওলানা সামসুল আলম, মাওলানা এস এম ইয়াসিন হায়দরী, মাওলানা করিম উদ্দিন নুরী, অধ্যাপক এমরানুল ইসলাম, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, এস এম, ফারুক, মুহাম্মদ সেকান্দর মিয়া, আজিম উদ্দীন আহমেদ, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, অধ্যক্ষ তৈয়ব আলী (রহ.) এর ছেলে মুহাম্মদ আলী হায়দার রাহি, মুহাম্মদ অহিদুল আলম, আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল জাবের, এম শহিদুল আলম, মুহাম্মদ মফিজুর রহমান, অধ্যাপক মুহাম্মদ ইসতিয়াক রেজা, নুরুল হায়দার, রবিউল হোসেন সুমন, মোহাম্মদ মোশারফ হোসাইন, এনামুল হক মুন্না, রবিউল মোস্তাফা রাফি, মাওলানা নাজিম উদ্দিন নূরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মাওলানা নেজাম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ শহীদুল্লাহ, শহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, নুরুল আমিন জিকু প্রমুখ। এতে বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক সংস্থার প্রতিনিধিসহ মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নাগরিক স্মরণ সভায় বক্তারা বলেন, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী (রহ.) ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ, মানবিক সমাজসেবক, নীতিনিষ্ঠ ইসলামী রাজনীতিবিদ ও দক্ষ প্রশাসনিক নেতা। তাঁর জীবন ও কর্মের মূল দর্শন ছিল শিক্ষা, নৈতিকতা ও মানবতার সমন্বয়। বক্তারা আরো বলেন, শিক্ষাক্ষেত্রে তিনি নৈতিকতা, দায়িত্ববোধ ও বাস্তবজীবনের উপযোগী শিক্ষার ওপর গুরুত্ব দেন। সমাজসেবায় তিনি দরিদ্র, অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। রাজনীতিতে তিনি ইসলামী আদর্শ ও জনকল্যাণকে প্রাধান্য দেন এবং নেতৃত্বকে আমানত হিসেবে দেখতেন। প্রশাসনিক দায়িত্বে তিনি সচ্ছতা, শৃঙ্খলা ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখতেন। নাগরিক সভা শেষে মিলাদ কিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর