বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

নানিয়ারচর জোনের উদ্যো‌গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

নানিয়ারচর জোনের উদ্যো‌গে ৭ জানুয়ারি ২০২৬, বুধবার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে নানিয়ারচর জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নানিয়ারচর জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর উপস্থিতিতে পরিচালিত হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে সকল অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণসহ স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর