রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
আজকের শিরোনাম
নেত্রকোনায় দূর্গাপুর সাংবাদিক লুৎফর জামান হত্যার ঘটনায়, বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়তে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আলমগীর আকাশ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোজাম্মেল হক  টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ হোসাইন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলে জব ফেয়ারে এসএসএস-এর স্টল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

​টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী “জব ফেয়ার-২০২৬”-এ বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর স্টল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব শরীফা হক।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে এই চাকরি মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকেই হাজারো চাকরিপ্রার্থী ভিড় জমান মেলা প্রাঙ্গণে।

​পরিদর্শনকালে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এসএসএস-এর স্টলে আসেন এবং বেশ কিছুক্ষণ অবস্থান করেন। এসময় তিনি অত্যন্ত হাস্যোজ্জ্বল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংস্থার সহকারী পরিচালক ও প্রশাসন বিভাগের প্রধান জনাব ফয়সাল আহম্মদ ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব আশীষ কুমার পালের সাথে কুশল বিনিময় করেন এবং এসএসএস-এর বিভিন্ন কার্যক্রম ও কর্মসংস্থানমূলক উদ্যোগের খোঁজখবর নেন।

​উল্লেখ্য, টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই জব ফেয়ারে মোট ৫৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৬০০ জন যোগ্য প্রার্থীর চাকরির সুযোগ সৃষ্টি করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভর বৃষ্টিতে ভিজেও প্রাণবন্ত ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তরুণ-তরুণীরা তাঁদের স্বপ্নের চাকরির আবেদন ও ভাইভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর