মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু বকশীগঞ্জে গৃহবধূ নিখোঁজের পর অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-৪ আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস তাড়াশে নিলয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদ, এলাকাবাসীর ক্ষোভ বিশ্বনাথে সরকারি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ। সুনামগঞ্জের তাহিরপুরে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: বিচারের দাবিতে অসন্তোষ, উদ্ধারকারীদের হত্যার হুমকি বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট মিটিং টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের গণসংযোগ

কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। তাঁর এই মনোনয়নের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা নতুন করে আলোচনায় এসেছে।
ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু ডুবারচরের ঐতিহ্যবাহী পণ্ডিতবাড়ির কৃতী সন্তান। তাঁর দাদা মরহুম আবুল কাশেম মিয়া ছিলেন কামারেরচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। অন্যদিকে, তাঁর বাবা মরহুম আবুল হোসেন মিয়া ছিলেন একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ফলে বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে তাঁর পরিবারের রয়েছে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক।

পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর দাদার হাত ধরে বিদ্যালয়টির প্রতিষ্ঠা এবং বাবার শিক্ষকতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক সুদৃঢ় হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জুর অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার বিষয়টি স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ।
সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু বর্তমানে শেরপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা—প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শিক্ষার গুণগত মানোন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর