সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে নিলয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদ, এলাকাবাসীর ক্ষোভ বিশ্বনাথে সরকারি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ। সুনামগঞ্জের তাহিরপুরে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: বিচারের দাবিতে অসন্তোষ, উদ্ধারকারীদের হত্যার হুমকি বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট মিটিং টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের গণসংযোগ বকশীগঞ্জে মহা সড়কে ব‌উ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু। তরুণদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন, ১-০ গোলে জয়ী ধানশাইল স্টুডেন্ট পাওয়ার FC অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮ জন আটক ৫ লাখ জরিমানা

ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের গণসংযোগ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের গণসংযোগ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২নং ধানশাইল ইউনিয়নের উত্তর দারিয়ারপাড় এলাকার বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বলেন, একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে হলে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার এবং ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে ধানশাইল ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে তাঁর আন্তরিক মতবিনিময় হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের এমন জনসংযোগ স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর